বাংলাদেশে হিন্দুদের কথিত আটক নিয়ে প্রতিবাদ জানাতে সম্প্রতি ভারতে আয়োজিত এক সমাবেশে বিদ্বেষমূলক ভাষণ দিয়েছেন কর্ণাটকের সাবেক উপ-মুখ্যমন্ত্রী ও বিজেপি থেকে সম্প্রতি বহিষ্কৃত নেতা কে এস ঈশ্বরাপ্পা। এ অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে স্থানীয় পুলিশ। এর আগেও মুসলিমদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্যের জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে।
জানা গেছে, বাংলাদেশে হিন্দুদের কথিত আটকের প্রতিবাদে সম্প্রতি ভারতের হিন্দু হিতরক্ষান সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক সমাবেশে ঈশ্বরাপ্পা ঘৃণামূলক ভাষণ দেন।
পাশাপাশি তিনি সমালোচনা করেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। সেই বক্তৃতার একটি ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এরপরই তার নামে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, কর্ণাটকের শিবমোগা শহরের পুলিশ ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। চলতি বছরের শুরুতে শিবমোগা লোকসভা আসন থেকে বিজেপির বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং ৩০,০০০ ভোটও পেয়েছিলেন।
গত ১৬ নভেম্বর এই নেতার বিরুদ্ধে মুসলিমদের হুমকি দেওয়া এবং উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে মামলা দায়ের করা হয়।
চলতি বছরের গোড়ায় বিজেপি ঈশ্বরাপ্পাকে ৬ বছরের জন্য দল বহিষ্কার করে। বহিষ্কারের কারণ মূলত, লোকসভা আসনে বিদ্রোহী প্রার্থী হয়ে লড়া।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
