অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় ঐক্য পচেষ্টা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ঐক্য করতে গিয়ে যদি নতুন করে বাকশালের পথে যাওয়া হয়, তবে তা কোনো কাজে আসবে না।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আতিকুর রহমান সালুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশের নদী-পানির অধিকার আন্দোলনের পুরোধা ও আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান সালুর স্মরণে এ সভার আয়োজন করা হয়।
ড. মঈন খান বলেন, স্বৈরাচার বিদায় নিলেও দেশে গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার জরুরি।
ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ভারতের রাজনীতিক, নীতিনির্ধারক ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা দুই দেশের জনগণের বন্ধুত্ব মেনে নিতে পারেন না।
নদী ব্যবস্থাপনা নিয়ে তৃতীয় ফারাক্কা মার্চের প্রস্তাব করে তিনি বলেন, ভারতকে জানিয়ে দিতে হবে, আমরা নদীকে কল্যাণে ব্যবহার করতে চাই, ধ্বংসের জন্য নয়। পরিবেশ রক্ষার জন্য আরেকটি লংমার্চ করা হবে।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
