পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিরক্ষীদের কাজ কি তা জানেন না বলে মন্তব্য করেছেন ভারতের কংগ্রেস নেতা ও লোকসভার সদস্য শশী থারুর। তিনি বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষীদের খুব কম ক্ষেত্রেই কোনো দেশে পাঠানো যায়, এটা হয় যখন কোনো দেশের সরকার নিজেই অনুরোধ করে। তিনি (মমতা) শান্তিরক্ষীদের ভূমিকা সঠিকভাবে বোঝেন কি না, তা নিয়ে আমি সন্দিহান।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভারতের বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। এর আগে সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে ভারতের কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
জাতীয় ঐক্য গঠনে বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টাজাতীয় ঐক্য গঠনে বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
শশী থারুর বলেন, ‘আমি অনেক বছর ধরে জাতিসংঘ শান্তিরক্ষায় কাজ করেছি। আমি বলতে পারি, কোনো দেশের অনুরোধ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষীদের খুব কম ক্ষেত্রে ওই দেশে পাঠানো যায়।
যখন একটি দেশ সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, তখন শান্তিরক্ষী পাঠানো হয় উল্লেখ করে তিনি বলেন, যে দেশে পাঠানো হবে সেদেশের সরকারকে অনুরোধ করতে হবে। তবে আমি পুরোপুরি একমত যে সেখানে (বাংলাদেশ) কী ঘটছে, তার ওপর আমাদের নজর রাখতে হবে।
পশ্চিমবঙ্গ বিধানসভায় দেওয়া বক্তব্যে মমতা বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হওয়া আক্রমণের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের উচিত জাতিসংঘের মাধ্যমে ওইসব অঞ্চলে শান্তিরক্ষী মোতায়েন করা। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আহ্বান জানান, বাংলাদেশ থেকে নির্যাতিত ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নিতে।
More Stories
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ভারতীয় বন্দর ব্যবহারের মার্কিন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়...
বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
শান্তিপ্রিয় বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল...
শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী...
জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিৎ: ভারত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের...
বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের...
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
