দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, এখন গড়ার পালা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নতুন প্রজন্মকে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে দক্ষ করে তুলতে হবে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের আবুল কাশেম কলেজ মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘দেশে শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার থাকলে হবে না, মেধাবী খেলোয়াড় এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে। এজন্য আমরা আগামীতে ক্ষমতায় গেলে খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে দক্ষ জনবল তৈরিতে কাজ করব।’
তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালীন ‘নতুন কুঁড়ি’ নামে অনুষ্ঠান হতো। আবারো আমরা সুযোগ পেলে সেই কর্মসূচি চালু করব।’
তিনি আরো বলেন, ‘সমাজে ধারণা হলো, ভালো ডাক্তার বা ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হলো, খেলোয়াড় এবং সাংস্কৃতিক কর্মীও দেশ, সমাজ ও পরিবারের জন্য কাজ করবে। এতে কর্মসংস্থান তৈরি হবে। তাদেরকে শিক্ষা দেয়ার জন্য যারা অভিজ্ঞ তাদেরকে নিয়োগ করা হবে। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে, ভবিষ্যত প্রজন্ম থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড়, আর্কিটেক্ট ও বক্তা তৈরিতে কাজ করবে।’
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
