আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘী ময়দানে এক গণসমাবেশে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে আওয়ামী লীগ নির্বাচনে আসবে, আর আমরা আঙুল চুষবো? আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারা অবস্থান নেবে, তারাও ফ্যাসিবাদের দোসর।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খসড়া আইনে সংগঠন হিসেবে আওয়ামী লীগে বিচারের সুযোগ না রাখায় তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশ করবো।
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানোর জন্য আবার যদি দ্বিতীয় বিপ্লবের ডাক দিতে হয়, তাহলে এ চট্টগ্রামের মাটি থেকেই যেন সেই প্রতিরোধের ডাক আসে।
নুরুল হক নুর বলেন, ক্ষমতা ভাগাভাগির রাজনীতিতে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে। কিছু রাজনৈতিক দল আওয়ামী লীগকে স্থান দেওয়ার পরামর্শ দিচ্ছে, যারা গণঅভ্যুত্থানের সময় নৃশংস গণহত্যা করেছে।
তিনি বলেন, রাজনৈতিক দলের নেতাদের আমরা ৫৩ বছর দেখেছি। কাজেই আমরা ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে আরও অন্তত দুই বছর দেখি।
ডাকসুর সাবেক ভিপি বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস ড. ইউনূসের সারাবিশ্বে যে সম্পর্ক, দেশের ভঙ্গুর অর্থনীতিকে দ্রুত তিনি টেনে তুলতে পারবেন। এরই মধ্যে ১৫টি সংস্কার কমিশন করে দিয়েছে।
নুর বলেন, সরকার ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেবো না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
Next post
উগ্রবাদীদের সাথে সরকারের একটি অংশ মিলে হিন্দুদের উচ্ছেদে চেষ্টা চালাচ্ছে: চিন্ময় কৃষ্ণ দাস
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
