দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ‘গত ১৬ বছর যারা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন, বর্তমান সরকারে তাদের প্রতিনিধিত্ব অত্যন্ত কম। একইসঙ্গে যারা উপদেষ্টা পরিষদে এসেছেন, তাদের বেশিরভাগই সুযোগসন্ধানী; যাদের মধ্যে অনেকে বিগত সরকারের আমলে আনন্দে ছিলেন।’
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে রংপুরের হাজিরহাটে দৈনিক খোলা কাগজের অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার বেশি করে সংস্কারে মনোযোগী হওয়ায় রাষ্ট্র পরিচালনায় তাদের ভুল হচ্ছে। সরকারের উচিত, আগে রাষ্ট্র পরিচালনায় মনোযোগ দেওয়া; পরে সংস্কার করা।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা পুরো দেশ ধ্বংস করে গেছেন। সেক্ষেত্রে অনেকগুলো সংস্কার দরকার। তবে, বর্তমান সরকারের সে সময় এবং ম্যান্ডেট কোনোটাই নেই। সংস্কার করবে আগামী সংসদ।’
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
