নতুন তিনজন উপদেষ্টার মধ্যে দুজনকে মন্ত্রণালয় বরাদ্দ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এছাড়া অন্যান্য উপদেষ্টাদেরও মন্ত্রণালয় পুনর্বন্টন করা হয়েছে। রবিবার (১০ নভেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নতুন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে সংস্কৃতি মন্ত্রণালয় বরাদ্দ দেয়া হয়েছে। শেখ বশিরউদ্দীনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় বরাদ্দ দেয়া হয়েছে। তবে এখনো মন্ত্রণালয় দেয়া হয়নি নতুন উপদেষ্টা মাহফুজ আলমকে।
এছাড়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মন্ত্রণালয় পুনর্বণ্টন করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিবর্তে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বরাদ্দ দেয়া হয়েছে তাকে। পাশাপাশি আগে থেকেই রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেনকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পরিবর্তে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বরাদ্দ দেয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে খাদ্য মন্ত্রণালয় বরাদ্দ দেয়া হয়েছে।
তাছাড়া প্রধান উপদেষ্টা নিজের দায়িত্বে ছয়টি মন্ত্রণালয়ের পরিবর্তে চারটি মন্ত্রণালয় রেখেছেন। উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, আসিফ নজরুল এবং হাসান আরিফের মন্ত্রণালয়ও পুনর্বণ্টন করে দিয়েছেন প্রধান উপদেষ্টা। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
