ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে।
এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া বিএনপি অফিস সংলগ্ন বাংলাদেশ একাডেমীর অডিটরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুস্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু। সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান এর উপস্হাপনায় অনুস্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছরোয়ার খান বাবলু। পরিচালনায় অংশ নেন যুগ্ন সম্পাদক ফারুক হাওলাদার।
সভাপতি ৭ নভেম্বর এর প্রেক্ষাপট তুলে ধরে সিপাহি জনতার বিপ্লব ও সংহতির চমৎকার বিশ্লেষনে বিএনপির আদি উৎপত্তি এবং জন্মের প্রয়োজন ব্যখ্যা করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা অর্জনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর স্বাধীনতার ঘোষণা, ৭ নভেম্বরে জাতীর দিক নির্দেশক হয়ে জাতীকে পথ দেখানো, তার অবর্তমানে এরশাদ বিরোধী আন্দলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা এবং ১৫ বছরের স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন এবং দেশ ত্যাগে বাধ্য করার কারিগর দেশ নায়ক তারেক রহমান এর নেতৃত্ব প্রমাণ করে বিএনপি বাংলাদেশের মাটি ও মানুষের দল।’

সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান তার বক্তব্যে, ৭ নভেম্বর এর চেতনাকে ধারন করে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শ এবং তার সততা ও দেশ প্রেমের যে নিদর্শন রেখে গেছেন তা পালনের মধ্য দিয়ে জনগণের ভোটাধীকার ও অর্থনীতির মুক্তির যে আন্দোলন তারেক রহমান নেতৃত্ব দিচ্ছে, সে আন্দোলনে সকলকে একসাথে কাজ করার আহ্ববান জানান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, সাবেক সভাপতি এবং সিলেট বিএনপির উপদেস্টা আব্দুল বাসিত, সাবেক সভাপতি এ্যডভোকেট সামসুজ্জোহা বাবলু, সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান শাহিন, সহ সভাপতি সাইফুল আনসারী চপল, মাহতাব আহমেদ, আফজাল হোসেন শিকদার, যুগ্ন সম্পাদক নাসিরউদ্দীন জেবুল, বদরুল আলম মাসুদ, মোয়াজ্জেম আহমেদ রাসেল, ইলিয়াছ মিয়া, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, প্রচার সম্পাদক কামাল হোসেন তরুন, স্বেচ্ছাসেবক সম্পাদক মিজানুর রহমান জামশেদ, মো. ওমর ফারুক মাসুম, মহিউদ্দীন বাবর, এফ মোহন জন, সারজিন বিন ইউসুফ প্রমূখ।
এ সময় উপস্হিত ছিলেন, সহ সভাপতি অপু সাজ্জাত, শওকত হোসেন আনজিন, খন্দকার হাসনাত, লিটু হোসেন, মানিক চৌধুরী, যুগ্ন সম্পাদক দেলোয়ার জাহান চৌধুরী, আলোমগীর হোসেন, শাহদাৎ কবির ভূইয়া শান্ত, মহিলা সম্পাদিকা এ্যডভোকেট সামসুন খান লাকী, সেলিনা মন্টি, আব্দুল কুদ্দুস, কামরুল বাসার, তথ্য ও গভেষণা সম্পাদক শফিকুল ইসলাম পলাশ, সহ গবেষণা সম্পাদক কামরুল আলম চৌধুরী, সহ স্বেচ্ছাসেবক সম্পাদক কবির আহাদ, সাহরিয়ার জামাল রাহাদ সহ আরও অনেকে।
আলোচনা শেষে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো , ৭১ এবং ২৪ এর আগস্ট আন্দোলনসহ অন্যান্য সকল আন্দোলনে শহীদ ও সকল মৃত মুসলমানদের আত্মার মাগফিরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান সহ সকলের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয় ।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
