সুইজারল্যান্ডের জেনেভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে যারা হেনস্তা করেছে তাদের পাসপোর্ট বাতিল করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ।
এ ঘটনার প্রতিবাদে যুব অধিকার পরিষদের আয়োজনে শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় মশাল মিছিল শেষে রাজধানীর আল রাজীর কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এ দাবি জানান।
এ সময় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান বলেন, আসিফ নজরুলকে যারা হেনস্তা করেছে তাদের পাসপোর্ট বাতিল করে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা আসিফ নজরুল স্যারকে হেনস্তা করে মূলত গণঅভ্যুত্থানকে হেনস্তা করতে চেয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল। বিগত ১৭ বছরে আওয়ামী সন্ত্রাসীরা এদেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন করেছে, দেশের মানুষকে গুম-খুন করেছে। গণঅভ্যুত্থানের পরেও তাদের আচরণের পরিবর্তন হয়নি। অনতিবিলম্বে সন্ত্রাসী আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করতে হবে।
এ সময় দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মুখে হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা নানা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। জেনেভায় আসিফ নজরুলকে হেনস্তাকারীরা আওয়ামী লীগের সন্ত্রাসী। হেনস্তাকারীদের পাসপোর্ট বাতিল করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান বলেন, গণহত্যা, গুমসহ এত অন্যায় করার পরও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। সর্বোচ্চ শাস্তি নিশ্চিতসহ আওয়ামী লীগ ও তাদের সকল সহযোগী সংগঠন নিষিদ্ধ করতে হবে।
মিছিলে গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ হোসেন, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, যুব অধিকার পরিষদ মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান শুভসহ অনেকেই উপস্থিত ছিলেন।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
