গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ ও তার দোসরদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুর। এসব নেতাদের দ্রুত গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থতার পরিচয় দিলে ছাত্র জনতা সকল স্বড়যন্ত্র রুখে দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন নুর।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে নিজ দলের বিভাগীয় সমাবেশে এক কথা বলেন তিনি।
সমাবেশে নুর বলেন, ‘ফ্যাসিবাদের আস্ফালন এখনো থামেনি। তারা মাথা চাড়া দিয়ে ওঠার ষড়যন্ত্র করছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার কাজে সহযোগিতা করে সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি করেন তিনি। এ সময় আবু সাঈদের স্বপ্ন মাখা উত্তরাঞ্চলকে এগিয়ে নিতে গণ অধিকার পরিষদ কাজ করে যাবে।
সমাবেশে যোগ দিয়ে প্রধান বক্তা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্যান্যরাও জাতীয় পার্টির কড়া সমালোচনা করেন।
সমাবেশে গণ অধিকার পরিষদের বিভাগীয় সমন্বয়কারী হানিফ খান সজীবসহ বিভাগের আট জেলার নেতৃবৃন্দ ও দুই হাজারের মতো কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
এদিকে, একই সময়ে গণ অধিকার পরিষদকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নগরীর সেন্ট্রাল রোডে দলের নিজ কার্যালয়ে সামনে যৌথ কর্মী সমাবেশে করেছে জাতীয় পার্টি।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
