মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চলছে। ইতিমধ্যে কয়েকটি অঙ্গরাজ্যে কে জয় পেতে যাচ্ছেন, এমন পূর্বাভাসও আসছে বিভিন্ন গণমাধ্যমের খবরে।
অ্যাসোসিয়েটেড প্রেসের খবর অনুযায়ী, ফ্লোরিডা, কেন্টাকি, টেক্সাস, উতাহ, কানসাস, ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, আলাবামা, ফ্লোরিডা, সাউথ ডেকোটা, মন্টানা, নর্থ ডেকোটা, লুসিয়ানা, মিসিসিপি, সাউথ ক্যারোলাইনা, ওহাইও, মিজৌরি, ওকলাহোমা, উইয়োমিং ও টেনেসি অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয় পাচ্ছেন বলে পূর্বাভাস পাওয়া গেছে।
অপরদিকে পূর্বাভাস অনুযায়ী নিউ ইয়র্ক, কলোরাডো, ডেস্ট্রিক অব কলম্বিয়া, ডেলাওয়ের, ভারমন্ট, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, ইলিনয়, মেরিল্যান্ড, নিউ জার্সি, রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জয় পাচ্ছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস।
ইন্ডিয়ানায় ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ১১টি। ওয়েস্ট ভার্জিনিয়ায় চারটি। আর কেন্টাকিতে এই ভোটের সংখ্যা আটটি। এছাড়া টেক্সাসে ৪০, ওহাইওতে ১৭, আলাবামায় ৯, সাউথ ক্যারোলাইনায় ৯, ফ্লোরিডায় ৩০, মিজৌরিতে ১০, ওকলাহোমায় ৭, লুসিয়ানায় ৮, কানসাসে ৬, উইয়োমিংয়ে ৩, উতাহতে ৬, মিসিসিপিতে ৬, নর্থ ডাকোটায় ৩, মন্টানায় ৪, সাউথ ডাকোটায় ৩, নেব্রাস্কায় ৩ ও টেনেসিতে ১১টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। ফলে পূর্বাভাস অনুযায়ী, এখন পর্যন্ত ট্রাম্পের পক্ষে মোট ২১০টি ইলেকটোরাল কলেজ ভোট হচ্ছে।
অপরদিকে নিউ ইয়র্কে ২৮টি, ভারমন্টে ৩টি, নিউ জার্সি ১৪, কলোরাডো ১০, ডেলাওয়েরে ৩টি, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় ৩টি, ইলিনয়ে ১৯টি, রোড আইল্যান্ডে ৪টি, মেরিল্যান্ডে ১০টি ও ম্যাসাচুসেটসে ১১টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। সব মিলিয়ে ১১২টি ইলেকটোরাল কলেজ ভোট আপাতত কমলার খাতায় উঠছে।
স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। এখন তা শেষের পথে। দেশটিতে মোট ৫০টি অঙ্গরাজ্য রয়েছে। কয়েকটি অঙ্গরাজ্যে এখনো ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ৪৩টি রিপাবলিকান ও ডোমোক্রেটিক পার্টি—দুই দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। কেন্টাকি, ইন্ডিয়ানা ও ভারমন্ট এই অঙ্গরাজ্যগুলোর মধ্যে রয়েছে।
নির্বাচনের জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দোদুল্যমান সাতটি অঙ্গরাজ্য। সেগুলো কোনো দলের সুনির্দিষ্ট ঘাঁটি নয়। এই অঙ্গরাজ্যগুলো হলো—নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন, অ্যারিজোনা ও নেভাদা। সেখানে কমলা ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস রয়েছে।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন হয় অন্তত ২৭০টি ভোট।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
