নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন নিয়ে টকশো আয়োজনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এ ধরনের আয়োজন দায়িত্বশীল সাংবাদিকতার মধ্যে পড়ে কিনা, সেটি আমাদের প্রশ্ন। বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমাদের প্রশ্ন হচ্ছে, উনি (সাংবাদিক) দায়িত্বশীল সাংবাদিকতা করেছেন কি না, সেটা দেখা উচিত।
এছাড়া, ফেসবুক পেজ ”ঠিকানায় খালেদ মুহিউদ্দীন” থেকে সাদ্দাম হোসেনকে নিয়ে টকশো আয়োজনের ঘোষণা দেয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ফেসবুকে দেয়া পোস্টে উল্লেখ ছিল যে, ‘৭ নভেম্বর বৃহস্পতিবার রাত ৯টায়, বাংলাদেশ সময়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে নিয়ে একটি টকশো অনুষ্ঠিত হবে’।
এরপর সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্তব্য উঠে আসে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ফেসবুকে পোস্টে লেখেন, খালেদ মুহিউদ্দীন ভাই, এর আগে কখনো কি নিষিদ্ধ সংগঠনের কোনো নেতার সঙ্গে টকশো করেছেন? এটি আমাদের শহীদদের সঙ্গে বেইমানি, আমাদের ২ হাজার শহীদের এবং অর্ধলক্ষ রক্তাক্ত ভাই-বোনের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ নিজ ফেসবুক পেজে এক পোস্টে বলেন, নিষিদ্ধ সংগঠনের সভাপতিকে প্রচার করার মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শহীদদের এবং জাতীয় বিপ্লব ও সংহতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
