অন্তর্বর্তী সরকার সেন্টমার্টিন লিজ দিচ্ছেন, এমন তথ্য ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে কোনো দেশের কাছে সেন্টমার্টিন লিজ দেয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
সম্প্রতি এমনই এক গুজবের বিষয়ে পোস্ট করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে চালু হওয়া প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং পেজ।
এক পোস্টে প্রেস উইং জানায়, ফেসবুকে সেনাবাহিনীর একটি চুক্তির ছবি শেয়ার করে সুশান্ত দাস গুপ্ত নামের এক ব্যক্তির সেন্টমার্টিন নিয়ে এক পোস্টে বলা হয়েছে, ডিল ডান, সেন্ট মার্টিন গন?
মূলত বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের মধ্যে ল্যান্ড ফোর্সেস টকস কয়েক বছর ধরে চলছে। এর সপ্তম আসর গত বছরের (২০২৩ সাল) ১৪ থেকে ১৬ আগস্ট যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ফোর্ট শ্যাফটারে অনুষ্ঠিত হয়েছিল।
এই টকসের সঙ্গে সেন্টমার্টিনকে জড়িয়ে কোনো ধরনের পোস্ট নিছক গুজব। অন্তর্বর্তী সরকার অনেকবার জানিয়েছে যে সেন্টমার্টিন কোনো বিদেশি দেশের কাছে কোনো উদ্দেশ্যে লিজ দেয়ার পরিকল্পনা তাদের নেই।
সম্প্রতি সেন্টমার্টিন দ্বীপের সংরক্ষণের জন্য ভ্রমণসংক্রান্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই দ্বীপ একটি দুর্বল প্রবাল দ্বীপ, যেখানে অনিয়ন্ত্রিত পর্যটক চলাচল এবং বসবাসের ফলে পরিবেশগত ক্ষতি দেখা দিয়েছে। উপদেষ্টার প্রেস উইং জানায়, অন্তর্বর্তী সরকার সেন্টমার্টিনের বিরল উদ্ভিদ, প্রাণীজগত, এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অঙ্গীকারবদ্ধ।
এর আগে ২২ অক্টোবর, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানিয়েছেন যে, সরকার সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত অনুসারে, নভেম্বর মাসে পর্যটকরা সেন্টমার্টিনে ভ্রমণ করতে পারলেও সেখানে রাতে থাকার অনুমতি থাকবে না।
এছাড়া ডিসেম্বর এবং জানুয়ারি মাসে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্টমার্টিনে ভ্রমণ করতে পারবেন। তবে ফেব্রুয়ারি মাসে দ্বীপটি পর্যটকদের জন্য বন্ধ থাকবে এবং সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হবে।
পরিবেশবান্ধব সেন্টমার্টিন গড়ার লক্ষ্যেই এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে বলে জানান অপূর্ব জাহাঙ্গীর। তিনি আরও বলেন, সেন্টমার্টিনে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, যা পরিবেশের সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপগুলো সেন্টমার্টিন দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার প্রয়াসে নেওয়া হয়েছে, যা সেখানকার পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করবে।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
