জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার বীরত্বকে স্মরণ করে লেখক ও অধ্যাপক সলিমুল্লাহ খান বলেছেন, তরুণসমাজ যে সাহস করেছেন এবং জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের পেছনে দাঁড়িয়েছে, এটাই আমাদের মূলধন। এটা ধরে রাখতে হবে। কিন্তু এটাকে পরাস্ত, ব্যর্থ করার জন্য শত চেষ্টা হচ্ছে।
শনিবার (২ নভেম্বর) বিকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সেমিনারে মুখ্য আলোচক হিসেবে এ কথা বলেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে ‘শিক্ষা সংস্কার সংলাপ’ শীর্ষক সেমিনার যৌথভাবে আয়োজন করে রাষ্ট্র সংস্কার পাঠ্যচক্র বিজ্ঞানচেতনা পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।
সলিমুল্লাহ খান বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ স্বাধীনতার ৫৩ বছরেও গঠন করা যায়নি। এখন সত্যিকার অর্থে এই তিন দাবি বাস্তবায়ন করতে হলে প্রথম প্রয়োগ হবে শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার সংস্কার।
সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থা চালু না হলে সর্বজনীন শিক্ষাব্যবস্থা ধরে রাখা যাবে না মন্তব্য করে সলিমুল্লাহ খান বলেন, স্বাস্থ্য ও শিক্ষা এবং খাদ্য ও শিক্ষা অঙ্গাঙ্গিভাবে জড়িত। শিশু যদি দুবেলা খেতে না পায়, তাহলে সেই শিশুর শিক্ষা সম্পূর্ণ হবে না।
সলিমুল্লাহ খান আরও বলেন, শিক্ষা সর্বজনীন করতে চাইলে শিক্ষাদানের মাধ্যম যার যার মাতৃভাষায় করতে হবে। শিক্ষাকে সংকোচন নয়, প্রসারণ নীতিতে নিতে হবে। এ জন্য যে অর্থনীতির বিনিয়োগ প্রয়োজন, তা সম্ভব।
কর্মমুখী শিক্ষার নামে শুধু চিকিৎসক ও প্রকৌশলী তৈরি করে শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ হয় না বলে উল্লেখ করেন সলিমুল্লাহ খান। তিনি বলেন, ‘আমাদের মানবিক নাগরিক তৈরি করতে হবে। নাগরিক তৈরি করা মানে তার অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকবে। যদি এটা সত্যি হতো, তাহলে আমরা ১৫ বছর যাবৎ স্বৈরাচারী, অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী সরকারের অধীনে থাকতে বাধ্য হতাম না।’
নবম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ শিক্ষার্থীদের জোর করে চাপিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন সলিমুল্লাহ খান। তিনি বলেন, একজন শিক্ষার্থী ভবিষ্যতে কোন পেশায় যাবে বা যাবে না, কী পড়বে কী পড়বে না, তার স্বাধীনতা থাকা উচিত।
সেমিনারে সভাপতিত্ব করেন লেখক ও সংগঠক নাহিদ হাসান। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে আবু সাঈদরা যে ত্যাগ স্বীকার করেছেন, তা বাস্তবায়নে সংবিধান, বিচার বিভাগ, কেন্দ্রীয় ও স্থানীয় সরকারকাঠামো সংস্কার করতে হবে।
সেমিনারে শিক্ষা সংস্কার সংলাপের ধারণাপত্র তুলে ধরে শিক্ষক ও সংগঠক লিপি দেবগুপ্ত বলেন, রাষ্ট্র নানাভাবে গরিব শিশুদের সঙ্গে বৈষম্য করছে। তিনি প্রাথমিক বিদ্যালয়ে পঠনপাঠন, শিক্ষকদের বেতনবৈষম্যসহ নানা অসংগতি তুলে ধরেন।
সেমিনারে অন্যান্যের মধ্যে উন্নয়ন সংস্থা ইএসডিওর চেয়ারম্যান শহীদুজ্জামান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রংপুর জেলা কমিটির সমন্বয়ক চিনু কবির, প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ফেরদৌস রহমান, কবি ও শিক্ষক আহমেদ মওদুদ প্রমুখ বক্তব্য দেন।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
