স্পিকারের আর্থিক এবং প্রশাসনিক দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘স্পিকারের আর্থিক এবং প্রশাসনিক কাজ ছিল। এখন যেহেতু স্পিকারের পদটি শূন্য, সেই কাজটি কে করবে? সেই বিষয়ে একটা সিদ্ধান্ত হয়েছে যে, আইন উপদেষ্টা আসিফ নজরুল সেটা দেখবেন।’
তিনি আরও জানান, ‘আর্থিক এবং প্রশাসনিক যে কাজগুলো সেগুলো আসিফ নজরুল দেখবেন।’
এ সময় প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
এর আগে আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়।
নারী ফুটবল দলের খেলোয়াড় ও কোচের বেতন বকেয়ার বিষয়ে শফিকুল আলম বলেন, ‘এই সমস্যাটা বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের আমলের সমস্যা। আমরা খুব দ্রুত এই সমস্যার সমাধান চাচ্ছি, দ্রুত ঘোষণা পাওয়া যাবে।’ একই সঙ্গে ছেলে ও মেয়ে দলের বেতনের সমতার বিষয়ে বিসিবি ও বাফুফের সঙ্গে কথা হচ্ছে বলে জানান শফিকুল আলম।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
