শামসুল আরিফীন বাবলু:
প্রবাস ডেস্ক, লসএঞ্জেলেস, যুক্তরাস্ট্র।
যুক্তরাস্ট্রে প্রতি চার বছর পর পর প্রেসিডেন্ট নির্বাচন বা সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণত নভেম্বরের প্রথম মঙ্গলবার এ নির্বাচন হয়ে থাকে। রীতি অনুযায়ী আগামী ৫ই নভেম্বর মঙ্গলবার মার্কিন যুক্তরাস্ট্রের সাধারন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
‘বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক পার্টি অব ক্যালিফোর্নিয়া’ গত সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় লিটিল বাংলাদেশ, লসএঞ্জেলেসের দেশী রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনী ক্যাম্পেইন এর আয়োজন করে। উক্ত ক্যাম্পেইনে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন পেশার যুবসমাজ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিস নাবিলা’র চৌকস উপস্থাপনায় সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ শামীম হোসাইন শুরুতেই তাঁর বক্তব্যতে বলেন ২০০৩ সালের অক্টোবরে এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকে অধ্যাবদি প্রবাসী বাংলাদেশি অভিবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া এবং সুযোগ সুবিধার কথা সবসময় সরকারে উচ্চ পর্যায়ে পৌছে দেন। ফলে ডেমোক্রেটিক সরকারের কাছ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি সুবিধা ও বিভিন্ন কেয়ারিং সুবিধা অভিবাসীরা পেয়ে থাকেন যা রিপাবলিকান সরকারের কাছ থেকে বঞ্চিত হতে হয়। সাধারন সম্পাদক বিশিস্ট কমিউনিটি নেতা জনাব মোমিনুল হক বাচ্চু তাঁর বক্তব্য প্রদানে বলেন “কমলা হ্যারিস হচ্ছেন যুক্তরাস্ট্রের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে যোগ্যতম প্রেসিডেন্ট পদপ্রার্থী কারন তিনি ছিলেন প্রথমে প্রসিকিউটর, তারপর সিনেটর, সর্বশেষ ২০২০’র নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাঁর ব্যাকগ্রাউন্ড অনেক শক্তিশালী। উল্লেখ্য তাঁর বাবা ছিলেন একজন মেক্সিকান ইমিগ্রান্ট, এবং তিনি এখানেই বড় হয়েছেন, যে কারনে তিনি অভিবাসীদের বিভিন্ন দাবী-দাওয়ার পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন”। জনাব বাচ্চু বাংলাদেশী কমিউনিটির উদ্দেশ্যে বলেন ‘কমলা হ্যারিস’কে আপনাদের মুল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে যুক্তরাস্ট্রের মতো একটি অবাধ গনতন্ত্রের দেশে ইতিহাস সৃস্টি করুন। এছাড়াও কমলা হ্যারিসকে ভোট প্রদানের জন্য আহ্বান করেন ভাইস-প্রেসিডেন্ট যথাক্রমে কাজী মশহুরুল হুদা, শাফি আহমেদ, সোহেল রহমান বাদল, ট্রেজারার নাজমুল চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট মোর্শেদ আহমেদ ও রাজা, হৃদয়ে ওসমানী পরিষদ’র সভাপতি জনাব ইয়ামীন চৌধুরী সহ আরোও অনেকে।

মিডিয়া ব্যাক্তিত্ব লিটিল বাংলাদেশ প্রেসক্লাব অব লসএঞ্জেলেস’র সভাপতি জনাব কাজী মশহুরুল হুদা, তপন দেবনাথ, খাজা মর্তুজ এবং শামসুল আরিফীন বাবলু উপস্থিত ছিলেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
