যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্য থেকেই পৃথিবী ধ্বংস হবে বলে বিশ্বাস করেন তিনি। এই অঞ্চল সম্পর্কে নবীরা এমন বার্তা দিয়ে গেছেন বলে জানান তিনি।
সম্প্রতি জনপ্রিয় মার্কিন পডকাস্টার জো রোগানকে দীর্ঘ এক সাক্ষাৎকার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রায় তিন ঘণ্টা দীর্ঘ সেই সাক্ষাৎকারের এক পর্যায়ে রোগানকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘আপনি জানেন, নবীরা বলে গেছেন, মধ্যপ্রাচ্যে পৃথিবী শেষ হয়ে যাবে। আপনি এটা জানেন, তাই না।’
‘পাওয়ারফুল জেআরই’ নামের ইউটিউব চ্যানেলে পডকাস্টটি প্রকাশের পর হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকরা। ভিডিওটি একদিনের মধ্যেই ২ কোটি ৭০ লাখ বারের বেশি দেখা হয়েছে।
দীর্ঘ সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের সম্পর্ক ও মধ্যপ্রাচ্য সংকট নিয়ে কথা বলেন ট্রাম্প। এসময় তিনি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং আসন্ন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ও বর্তমান ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সমালোচনা করেন তিনি।
বাইডেনের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘বাইডেন ইসরাইলকে কিছু করতে নিষেধ করেছিল।’ গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর ইসরাইল যেন গাজায় পাল্টা হামলা না করে সে ব্যাপারে বাইডেন ইসরাইলে সতর্ক করেছেন জানিয়ে ওই মন্তব্য করেন ট্রাম্প।
তবে বাইডেনের কথায় কর্ণপাত না করায় ইসরায়েলের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমার মনে হয়, যদি তারা (ইসরায়েল) বাইডেনের কথা শুনতো, তাহলে এখনও তারা মাথার ওপর বোমা পড়ার জন্য অপেক্ষা করতো।’
তথ্যসূত্র: জেরুজালেম পোস্ট
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
