সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সাবেক এপিএস, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রাশেদুল কাওছার ভূঁইয়া জীবনকে (৫৫) গ্রেপ্তার করেছে ঢাকার পল্টন থানা পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) রাতে ঢাকার কাকরাইল এলাকার একটি হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাশেদুল কাওছার ভূঁইয়া জীবনকে ঢাকার পল্টন থানার একটি হত্যা মামলা সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে রবিবার (২০ অক্টোবর) সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে পুলিশ।
রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কোনাঘাটা গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস ছিলেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রাশেদুল কাওছার জীবন ঢাকায় বসবাস করতেন। শনিবার রাতে ঢাকার কাকরাইল এলাকায় চিকিৎসা করতে একটি হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকার পল্টন থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির ডাকা এক দফা আন্দোলনের সময় বিএনপির দলীয় কার্যালয়ে ভাংচুর ও লুটপাট হয়। এ সময় বিএনপির কর্মী মকবুল হোসেন গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর ঢাকার পল্টন থানায় একটি হত্যা মামলা হয়েছে। ওই হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে রাশেদুল কাওছার ভূঁইয়া জীবনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কসবা থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস বলেন, রাশেদুল কাওছার ভূঁইয়া জীবনকে ঢাকার পল্টন থানার একটি হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। কসবা থানায় এ পর্যন্ত তার বিরুদ্ধে কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। কেউ লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
