ইসরায়েলে ১ অক্টোবর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইরানের ওপর ইসরায়েলি হামলার পরিকল্পনার নথির সামাজিক মাধ্যমে ফাঁস হয়েছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে অস্বস্তি সৃষ্টি হয়েছে। রোববার (২০ অক্টোবর) একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়েছে, নথি দুটি ইরানপন্থী টেলিগ্রাম অ্যাকাউন্ট ‘মিডল ইস্ট স্পেক্টেটর’ প্রকাশ করে। ওই একাউন্টে দাবি করা হয়, এই নথিগুলো পেন্টাগনের এক সোর্স থেকে নেওয়া হয়েছে। তবে পেন্টাগন এবং মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালকের অফিস নথি ফাঁসের বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।
মাকিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, মার্কিন কর্তৃপক্ষ বিষয়টির সঙ্গে পরিচিত তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে সন্দেহ করছে। আর নথি ফাঁসের বিষয়টি নিয়ে তদন্ত করছে মার্কিন প্রশাসন।
এদিকে নথি ফাঁসের ঘটনায় মার্কিন এক কর্মকর্তার বলেছেন, ‘এটা গভীরভাবে উদ্বেগজনক। আর এটা অত্যন্ত উদ্বেগজনক হলেও ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনায় প্রভাবিত করবে না।’ এর আগে একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওস নিউজ সাইটকে বলেছিলেন, প্রতিরক্ষা সংস্থা নথি ফাঁসের ঘটনায় খুব গুরুত্ব সহকারে নিয়েছে।
সামাজিক মাধ্যমে দেখা যায়, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স ন্যাশনাল জিওস্পেশিয়াল-ইনটেলিজেন্স এজেন্সির (এনজিএ) একটি ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স রিপোর্ট দেখানো হয়। এছাড়াও এয়ার-লঞ্চড ব্যালিস্টিক মিসাইল (এএলবিএমএস), এয়ার-টু-সার্ফেস ব্যালিস্টিক মিসাইল, ফাইটার জেট, ইউএভিএসব্যবহার করে আইএএফ অনুশীলনের তথ্যে উল্লেখ করা ছিল।
নথিগুলোর তথ্যে আর দেখা যায়, আইএএফ গত ৮ অক্টোবর থেকে কমপক্ষে ১৮টি গোল্ডেন হরাইজন এএলবিএম এবং ৪০টি আইএসও২ (রক) এএলবিএম পরিচালনা করেছে৷
গত ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ও ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানায় তেহরান। এরপর থেকে ওই হামলার জন্য ইরানকে পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি দিয়ে আসছেন ইসরায়েলে প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গত সপ্তাহে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, ইরানে ইসরায়েলের হামলা হবে ‘মারাত্মক, সুনির্দিষ্ট এবং চমকে দেওয়ার মতো।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
