রাজধানীর বনানীতে পাশবিক নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন।
ডা. রফিকুল ইসলাম জানান, শিশুটি সুস্থ না হওয়া পর্যন্ত যত চিকিৎসা খরচ লাগবে তা বহন করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় তিনি শিশুটির বাবা মায়ের হাতে নগদ অর্থও তুলে দেন।
ডা. রফিকুল ইসলাম আরও জানান, গণমাধ্যমে শিশুটির ভয়াবহ নির্যাতনের খবর দেখে তারেক রহমান তাকে দ্রুত হাসপাতালে গিয়ে শিশুটির সব ধরণের চিকিৎসার ব্যবস্থার নির্দেশ দেন। তিনি শিশুটির চিকিৎসকের সঙ্গে কথা বলে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন।
এসময় ডা. মো. জামশেদ আলী, ডা. মো. সাইফুল আলম বাদশাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজধানীর বনানীতে নয় বছরের এক শিশু পাশবিক কায়দায় নির্যাতনের শিকার হয়। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। নির্যাতনের শিকার শিশুটির অবস্থা ভয়াবহ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ মঈনুল হক বলেন, মেয়েটির শারীরিক কষ্ট তো আছেই, সঙ্গে আছে মানসিক আঘাতও (ট্রমা)। মেয়েটি যে ট্রমার মধ্যে আছে, তা নিয়ে তাকে হয়তো জীবনভর ভুগতে হবে।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
