হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহত হওয়ার গুঞ্জন উঠেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যমে জানানো হয় সিনওয়ারকে হত্যা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনওয়ারের মতো দেখতে এক ফিলিস্তিনি যোদ্ধার তিনটি ছবিও ভাইরাল হয়েছে।
হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হওয়ার পর ইয়াহিয়া সিনওয়ারকে নতুন প্রধান হিসেবে ঘোষণা করে সশস্ত্র গোষ্ঠীটি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, সিনওয়ারের মতো দেখতে ওই যোদ্ধার মরদেহ ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে এবং মরদেহটির ডিএনএও পরীক্ষা করা হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সিনওয়ারের মৃত্যুর গুঞ্জনটি পরীক্ষা-নিরীক্ষা করছে তারা।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, গতকাল বুধবার গাজার রাফার একটি ভবনে হামাসের কয়েকজন যোদ্ধাকে প্রবেশ করতে দেখে ইসরায়েলি সেনারা। এরপর সেখানে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়। হামলার পর সেনারা সেখানে যাওয়ার পর সিনওয়ারের মতো দেখতে এক যোদ্ধার মরদেহ পায়। তারা জানত না ভবনটিতে সিনওয়ার ছিলেন নাকি ছিলেন না।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, এই মুহূর্তে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। অভিযানের এলাকায় কোনও জিম্মি উপস্থিত ছিলেন না।
এর আগে সিনওয়ারের বিষয়ে গুজব রটেছিল যে, তিনি জিম্মিদের মধ্যে লুকিয়ে ছিলেন এবং তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করছিলেন। ঘটনাটি নিয়ে অনলাইনে ব্যাপক গুজব ছড়ানোর পর আইডিএফ এই বিবৃতি প্রদান করল।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত এলাকাটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হয়েছে।
গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রধান পরিকল্পনাকারী ইয়াহিয়া সিনওয়ার। এই হামলার পর গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করে। আগস্টে তেহরানে হামাসের সাবেক নেতা ইসমাইল হানিয়াহ নিহত হওয়ার পর সিনওয়ার হামাসের নেতা হিসেবে নিয়োগ পান।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
