শামসুল আরীফিন বাবলু। প্রবাস বাংলা ডেস্ক, লস এঞ্জেলেস, যুক্তরাস্ট্র।
বর্ষীয়ান ও প্রবীন রাজনতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষ নি:শ্বাস করেন। বার্ধক্য জনিত নানান রোগে ভুগছিলেন তিনি। তবে তিনি কার্ডিয়াক এ্যারেস্ট হয়েছেন বলে এভার কেয়ারের ডাক্তাররা জানিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর এ মৃত্যুর খবর দেশ বিদেশে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন সমুহ ছাড়াও অন্যান্য রাজনৈতিক সংগঠনসহ সর্বমহলের মানুষের মধ্যে এক শোকের ছায়া নেমে আসে।
বাংলাদেশ আওয়ামী লীগ’র বিভিন্ন দুর্দিনে একজন ত্যাগী নেতা ‘মতিয়া চৌধুরী’র মৃত্যুতে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি জনাব শফিকুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দিদার আহমেদ ক্যালিফোর্নিয়া আওয়ামী পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানান এবং মহান রাব্বুল আলামীন কাছে তাঁর বিদেহী আত্মার জান্নাতি শান্তি কামনা করে দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য, বাংলাদেশের রাজনীতিতে ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিত মতিয়া চৌধুরীর জন্ম পিরোজপুরে ১৯৪২ সালের ৩০ জুন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, প্রচারণা, তদবির এবং আহতদের শুশ্রূষায় সক্রিয় অংশ নিয়েছিলেন তিনি। ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান অবিস্মরণীয়। জাতি এক সূর্য সন্তানকে হারালো!
মতিয়া চৌধুরী সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগ শাষনামলে ১৯৯৬, ২০০৯ এবং ২০১৪ সালে সফলতার সাথে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি এবং দ্বাদশ জাতীয় সংসদে সংসদীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করে যান।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
সম্পাদকীয়: লস এঞ্জেলেস কনস্যুলেট বিতর্ক! ফ্যাসিবাদী মানসিকতা কার—ক্ষমতাচ্যুতদের, নাকি ক্ষমতার ছায়ায় থাকা নতুন অভিভাবকদের
কাজী মশহুরুল হুদা প্রবাসে একটি কনস্যুলেট কেবল প্রশাসনিক কার্যালয় নয়; এটি একটি রাষ্ট্রের নৈতিক অবস্থান, গণতান্ত্রিক চেতনা এবং নাগরিক মর্যাদার...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
