বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের পরিবারকে নগদ সহায়তা দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক প্রসঙ্গে তিনি এই তথ্য জানান।
এ সময় বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে মাহফুজ আলম বলেন, ‘প্রতিটি শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।’ এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা এবং শহীদদের পরিবারের সহায়তার জন্য ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়। ফাউন্ডেশনের ৭ সদস্য বিশিষ্ট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ।
এদিকে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ফাউন্ডেশনের মাধ্যমে সরকারের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা অনুদান দিয়েছেন। ফাউন্ডেশনের পক্ষ থেকেও প্রতিটি শহীদ পরিবারকে ৫ লাখ টাকা নগদ সহায়তা দেয়ার সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে ফাউন্ডেশনের কাজ সম্পর্কে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নিয়ে ৭টি উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে, যারা অর্থ সংকটে ভুগছেন তাদের জরুরি আর্থিক সহায়তা প্রদান, এককালীন ভাতা এবং মাসিক ভাতা দেয়া। চাইলে যে কেউ ফাউন্ডেশনে সহায়তা পাঠাতে পারবেন।’
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
