বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে অন্য কোনো দেশের অধীনতা মেনে নেওয়া হবে না। পৃথিবীর অন্য ১০টি দেশ যেমন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়, বাংলাদেশও তার শির উঁচু করে দাঁড়াবে। বিদেশে আমাদের বন্ধু থাকবে কিন্তু কোনো প্রভু আমরা মেনে নেব না। কেউ প্রভুত্ব করতে এলে জাতি তার সঠিক জবাব দেবে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের ট্যাংকের পাড় পৌর মুক্তমঞ্চে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, এই সরকারের কাছে জাতির অনেক প্রত্যাশা। জাতি চায় যারা চিহ্নিত স্বৈরাচারের দোসর, তারা যেন রাষ্ট্রের কোনো স্থানে না থাকে। এরা যদি থাকে তাহলে রাষ্ট্র, সরকার, দেশকে ব্যর্থ করে দেবে। বিপ্লবকে ব্যর্থ করে দেবে। জনগণের স্বপ্নের মৃত্যু হবে। সরকারের কাছে সাফ বার্তা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে তাদের অবশ্যই সরিয়ে দিতে হবে।
তিনি আরও বলেন, আমরা এমন একটি বিচারব্যবস্থা চাই যে বিচারব্যবস্থা কাউকে উঁচু-নিচু ভাববে না। বিচারপ্রার্থীকে বিচারপ্রার্থী হিসেবেই দেখবে। কোনো বিচারপ্রার্থী যদি মিথ্যা অভিযোগ নিয়ে আদালতে হাজির হয় তাহলে মিথ্যার অভিযোগে তাকে সাজা পেতে হবে। আবার যদি সঠিক অভিযোগ নিয়ে হাজির হয় তাকে অন্যায়ভাবে বিচার প্রভাবিত করে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হবে না।
শফিকুর রহমান বলেন, আমরা এমন একটি সমাজ গড়তে চাই যে সমাজের আদালত প্রাঙ্গণে একজন বিচারপ্রার্থীকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হবে না। কোনো বিচারক আসনে বসে আল্লাহকে ছাড়া কোনো রাষ্ট্র শক্তিকে পরোয়া করবে না। রাষ্ট্রের আইন ও বিবেক অনুযায়ী বিচারকার্য পরিচালনা করবে। আমরা শুনতে চাই না বিচারকরা আসনে বসে ঘুষ খায়। পত্রপত্রিকা বের করে নিয়ে আসে অমুক ম্যাজিস্ট্রেট ছিলেন তার পাঁচটা বাড়ি রয়েছে, ১০টা গাড়ি রয়েছে। এ কলঙ্কজনক কথা শুনতে চাই না।
ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ গোলাম ফারুকের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম। জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ মুবারক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও কুমিল্লা নোয়াখালী অঞ্চল অঞ্চল টিম সদস্য মোহাম্মদ আব্দুস সাত্তার, ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক আমির কাজী নজরুল ইসলাম খাদেম, সৈয়দ গোলাম সারোয়ার, সাবেক নায়েবে আমির কাজী মো. ইয়াকুব আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি মো. আতিকুল ইসলাম প্রমুখ।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
