রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে আবারো সংলাপে বসছে অন্তর্বর্তী সরকার। সেই লক্ষ্যে আগামী শনিবার বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে তারা। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান।
তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া কীভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করতে এবং রাজনৈতিক দলগুলোর মতামত জানতে ওই দিন সংলাপ অনুষ্ঠিত হবে। রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে। গত সপ্তাহে বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে। এরই ধারাবাহিকতায় আসছে শনিবার দ্বিতীয় দফা সংলাপ হবে।
উপ-প্রেস সচিব জানান, গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি ও বিজেপিসহ আরো কিছু রাজনৈতিক দল সংলাপে যোগ দেবে। প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারাও উপস্থিত থাকবেন। দেশ ও দশের কল্যাণে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। সামনেও সংলাপ হবে।
গত ৫ অক্টোবর রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন দফায রাজনৈতিক সংলাপ শুরু করে অন্তর্বর্তঅ সরকার। যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতসহ বেশ কয়েকটি বড় দল অংশ নেয়। এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
