বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বোন সুমি খাতুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছেন। তাকে ল্যাব অ্যাটেনডেন্ট (স্থায়ী) পদের বিপরীতে সেমিনার অ্যাটেনডেন্ট পদে অস্থায়ী ভিত্তিতে কিছু শর্তের ভিত্তিতে নিয়োগপত্র দেওয়া হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) বিকেলে সাঈদের বোন সুমি খাতুনের হাতে নিয়োগপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. শওকাত আলী। এ সময় আবু সাঈদের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার মেয়েকে চাকরি দেওয়ায় আজ আমি অনেক খুশি।
চাকরিতে যোগ দিয়ে আবেগাপ্লুত হয়ে সুমি খাতুন বলেন, আমার ভাই যে বিশ্ববিদ্যালয়ে পড়ে বড় চাকরির স্বপ্ন দেখেছিল তার ক্যাম্পাসেই আমি চাকরি হলো। এটা আমাদের পুরো পরিবারকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে। চাকরিপ্রাপ্তিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কৃতজ্ঞতা জানাই।
নিয়োগ পত্রে বলায় হয়, এই পদে যোগদানের তারিখ থেকে আপনার নিয়ে কার্যকর হবে, আপনি জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৮,৫০০-২০,৫৭০ স্কেলে বেতন ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন, কোনো প্রতিষ্ঠানে কর্ম থাকলে নিয়োগ কারী কর্তৃপক্ষের নিকট থেকে গৃহীত ছাড়পত্র যোগদানের সাথে অবশ্যই জমা দিতে হবে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে যোগদানের পর চাকরি হতে স্বেচ্ছায় অব্যাহতি গ্রহণ করতে হলে আপনাকে দুই মাস অগ্রিম নোটিশ প্রদান করতে হবে অথবা এক মাসের বেতন সমর্পণ করতে হবে, আপনার চাকরি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রংপুর এর আওতায় প্রণীত ও প্রণীতব্য সব সংবিধি, প্রবিধান, রেগুলেশন ও বিধি-বিধান দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে এবং আপনাকে বাধ্যতামূলক বিশ্ববিদ্যালয়ের গোষ্ঠী বিমায় অংশগ্রহণ করতে হবে।
নিয়োগ পত্রে আরও বলায় হয়, এই নিয়োগপত্রে গৃহীত শর্ত মোতাবেক আপনি এ নিয়োগ গ্রহণ করতে সম্মত থাকলে আগামী ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে সব পরীক্ষায় উত্তীর্ণ সনদপত্রসহ অন্যান্য সনদপত্রের প্রথম শ্রেণির গেজেটের কর্মকর্তার নামাঙ্কিত সিল দ্বারা সত্যায়িত অনুলিপি পত্র, অভিজ্ঞতার সনদপত্র, শেষ বেতনের প্রত্যয়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে) এবং যোগদানের পত্র রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে বলা হয়।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
