বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে (বোমা মানিক) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল।
গণমাধ্যমে পাঠানো র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের অভিযোগে সুনামগঞ্জ সদর থানায় মহিবুর রহমান মানিকের বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক এমপিকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মুহিবুর রহমান মানিক প্রথমে ন্যাশনাল আওয়ামী পার্টি এবং পরে গণতন্ত্রী পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯০ সালে ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসন থেকে গণতন্ত্রী পার্টির প্রার্থী হিসেবে প্রথমবার অংশগ্রহণ করে পরাজিত হন মানিক। ১৯৯৪ সালে গণতন্ত্রী পার্টি বিলুপ্তির পর বাংলাদেশ আওয়ামী লীগ যোগ দেন তিনি।
মহিবুর রহমান মানিক ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার এমপি নির্বাচিত হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হন তিনি। এরপর ২০০৮ সাল থেকে পরপর চারটি নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসন থেকে দলটির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
