ইয়েমেনের হোদেইদাহ বিমানবন্দর, সানা এবং ধামার সিটিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইয়েমেনের হুথি সমর্থিত টেলিভিশন চ্যালেন আল মাসিরাহ টিভির বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
জানা গেছে, হোদেইদাহ বিমানবন্দর এবং হোদেইদাহের উত্তর-পশ্চিমে আল-কাথিব এলাকায় সাতটি বিমান হামলা চালানো হয়েছে।
এছাড়া সানায় চারটি ও ধামার সিটিতে একটি বিমান হামলা হয়েছে।
সোশ্যাল মিডিয়ার ফুটেজে এবং আল জাজিরার ফ্যাক্ট-চেকিং এজেন্সি হোদেইদাহতে হামলার ফলে ধোঁয়ার বড় কুণ্ডলী দেখতে পাওয়া গেছে বলে জানা গেছে।
রয়টার্স বলছে, আল মাসিরাহ টিভি দাবি করেছে, মার্কিন এবং ব্রিটিশ বাহিনী এই হামলা চালিয়েছে। তবে ব্রিটিশ সরকারের একটি সূত্র জানিয়েছে যুক্তরাজ্য এই হামলায় জড়িত নয়।
হামাস-ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করতে গত নভেম্বর থেকে ইয়েমেনের কাছাকাছি স্থানে আন্তর্জাতিক শিপিংয়ে হামলা শুরু করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
