ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইল যদি ‘সর্বনিম্ন ভুল’ করে তাহলে তেহরান নিশ্চিতভাবে আরও ‘শক্তিশালী এবং কঠোর প্রতিক্রিয়া’ জানাবে।
বুধবার কাতারে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকটি ইরানের প্রতিশোধমূলক অভিযান ‘অপারেশন ট্রু প্রমিস-২’ পরিচালনার একদিন পরেই অনুষ্ঠিত হয়েছে।
পেজেশকিয়ান পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা করে বলেন, তারা ইরানকে ইসরাইলের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকার জন্য প্রতিশ্রুতি দিয়েছিল। তারা গাজা যুদ্ধ বন্ধের যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি তারা কখনোই রক্ষা করেনি।
তিনি আরও উল্লেখ করেন, ইসরাইলের অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকায় ইরানের সশস্ত্র বাহিনী একটি নির্ধারক প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছে।
ইরানি প্রেসিডেন্ট এ সময় ইসরাইলকে সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোকে ভণ্ডামির অভিযোগে অভিযুক্ত করেছেন। তিনি দাবি করেন, এই দেশগুলো মানবাধিকারের কথা বললেও প্রকৃতপক্ষে তারা ইসরাইলের অপরাধগুলোকে সমর্থন করে।
পাশাপাশি তিনি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং বলেন, এই ঐক্যের অভাবই ইসরাইলকে অপরাধ করতে সাহস দিয়েছে।
ইরান এর আগে মঙ্গলবার রাতে ইসরাইলের সামরিক এবং গোয়েন্দা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যার ফলে তেলআবিব এবং আল-কুদসে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং সরাসরি আঘাতের খবর পাওয়া যায়।
হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরুশানের হত্যার প্রতিশোধ হিসেবেই ইরান ওই হামলা চালিয়েছে বলে দাবি করেছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
