অবশেষে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অবস্থান সম্পর্কে জানা গেলো। সম্প্রতি তাকে ভারতের কলকাতার একটি পার্কে আড্ডা দিতে দেখা গেছে। সেসময় তার সঙ্গে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীও ছিলেন।
দেশের শীর্ষস্থানীয় এক টেলিভিশন চ্যানেলের ক্যামেরায় কলকাতার ইকো পার্কে ধরা পড়েছেন তারা। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে বসে আড্ডা দিতে দেখা যায় আসাদুজ্জামান খান কামালকে। সেময় তার মুখে শ্বেত শুভ্র সাদা দাড়ি ছিল। দূর থেকে দেখে তাকে চেনার উপায় ছিল না।
সেসময় আসাদুজ্জামান খান কামালের সঙ্গে অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের বড় ছেলে ঢাকা-৭ আসনের সাবেক এমপি সোলায়মান সেলিমসহ আরও কয়েকজন ছিলেন। তবে সেই পার্কে তাদের আড্ডা বেশীক্ষণ স্থায়ী হয়নি। বাংলাদেশিরা জড়ো হওয়ায় দ্রুতই সটকে পড়েন তারা। এছাড়া ভিডিও করতে বাধা দেন কয়েকজন অপরিচিত মানুষ।
আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে চার দফা অভিযান চালিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে তাকে ধরতে না পারলেও তার ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে কয়েক দফা রিমান্ডেও নেয়া হয়েছে।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
