ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে বন্যার্তদের জন্য গণত্রাণ কর্মসূচিতে সংগৃহীত ৯ কোটি ৯১ লাখ ৫১ হাজার ২১৩ টাকা দুটি ব্যাংক অ্যাকাউন্টে সংরক্ষিত আছে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরমধ্যে ৮ কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেয়া হবে। বাকি টাকা উত্তরবঙ্গে বন্যা কবলিত জেলাগুলোতে মানুষের জন্য খরচ করা হবে।
মঙ্গলবার (১ অক্টোবর) রাতে টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানান, গণত্রাণের ৮ কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেয়া হবে। বাকি ১ কোটি ৯১ লাখ টাকা উত্তরবঙ্গে বন্যা কবলিত জেলাগুলোতে মানুষের জন্য খরচ করা হবে। কাল থেকেই এ ত্রাণ কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।
এর আগে, অডিটর গোলাম ফজলুল কবির জানান, ১১ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৪২০ টাকার ফান্ড সংগ্রহ হয়েছিল। এরমধ্যে নগদ আসে ৯ কোটি ৮৫ লাখ ১৫ হাজার ৪২৫ টাকা। বাকি টাকা মোবাইল ব্যাংকিং, প্রাইজবন্ড, ডলার ও অন্যান্য মাধ্যমে আসে।
এরমধ্যে খরচ হয়েছে ১ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার ২০৭ টাকা। আর বর্তমানে ব্যাংকের দুটি অ্যাকাউন্টে ৯ কোটি ৯১ লাখ ৫১ হাজার ২১৩ টাকা রয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, ১০ সেপ্টেম্বর থেকে অডিট কাজ শুরু হয়ে শেষ হয় ২০ সেপ্টেম্বর। এ সময়ের মধ্যে কেবল আর্থিক অডিট হয়েছে। পণ্য ও পোশাক এবং ননক্যাশ অডিট সম্ভব হয়নি।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
