অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত ৬টি সংস্কার কমিশনের কাজ শুরু করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা বসবে সরকারের উপদেষ্টা পরিষদ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। ড. ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শফিকুল আলম বলেন, ৬টি কমিশন মঙ্গলবার (১ অক্টোবর) থেকে কাজ শুরু করার কথা। কিন্তু সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদ আলোচনা করতে চাচ্ছে। আলোচনা করে ওনারা চূড়ান্ত করবেন।
তিনি আরও বলেন, গত ২০-৩০ বছরে যদি বাংলাদেশের লিডারদের এ সফর দেখেন তাহলে দেখবেন দু-তিনজন রিজিওনাল লিডারদের সঙ্গে দেখা করেছেন তারা বা দু-তিনজন ইউএন -এর সিনিয়র অফিসিয়ালদের সঙ্গে দেখা করেছেন। অফিস থেকে ২৭ সেপ্টেম্বর ইউনূসের ব্যস্ত সূচি ছিল। ৫০টির মতো মিটিং ছিল। তার মধ্যে ১২টি ছিল বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে। সবাই তার সঙ্গে দেখা করতে চেয়েছেন। সবাই বলেছেন এই সরকারকে তারা সাপোর্ট করেন এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা কাজ করতে ইচ্ছুক। আমি বলব এটি বাংলাদেশের জন্য খুবই পজেটিভ একটি মাইলস্টোন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বিশ্ব নেতারা বলেছেন, বাংলাদেশে যে সংস্কার হচ্ছে তাকে তারা পূর্ণ সমর্থন জানিয়েছেন। টেকনিক্যাল কাজ দিয়ে লিডার পর্যায়ে আলোচনা হয় না, ফুল সমর্থন দেওয়ার পর টেকনিক্যাল লেভেলে বা সেক্রেটারি লেভেলে এসব আলোচনা হয়।
এ ছাড়া তিনি বলেন, ছয়জন কমিশনারের নাম যেহেতু ঘোষণা হয়ে গেছে, আমি বলতে পারি টেকনিক্যালি কমিশনার কাজ কিছুটা হলেও শুরু হয়েছে। পলিটিক্যাল পার্টিরা তো এখানে একটি স্টেক হোল্ডার। তাদের সঙ্গে একটু আলাপ হবে এবং সেখানে তাদের মতামত চাওয়া হবে।
তা ছাড়া তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিশ্বনেতারা নির্বাচনের সময়সীমা সম্পর্কে জানতে চাননি। তারা জানেন যে বাংলাদেশের যে কাজগুলো হবে সময় সাপেক্ষ। নির্বাচনের সময় নির্ভর করবে কমিশনার রিপোর্ট এবং পলিটিকাল কনসালটেশনের ওপর। তারপরে টাইমের বিষয়টা আসে নির্বাচন কবে হবে।
পাশাপাশি তিনি বলেন, ১৬ মাস না ১৮ মাস ১২ মাস না ছয় মাস এটা আসলে ডিসাইড করবে বাংলাদেশের জনগণ। কমিশনের রিপোর্ট, কমিশনের রিপোর্ট নিয়ে পলিটিক্যাল কনসালটেশন, এবং এই কনসালটেশনের পরে বাংলাদেশের জনগণ বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের সমস্ত স্টিকার যখন ডিসাইড করবে যে না আমরা এই এই বিষয়ে একটি ঐকমত্যে পৌঁছেছি তখন ইলেকশনের একটি সমাধান হবে। এটা কবে হবে তা এখনই নির্ধারণ করা যাচ্ছে না। আর আমার মনে হয় যে সেনাপ্রধান এখানে অপিনিয়ন দিয়েছিলেন। আলোচনাটা খুব দ্রুত হবে এটুকু আমি বলতে পারি আলোচনাটা হওয়ার পরেই দেখবেন কমিশনের কাজ শুরু হচ্ছে।
এ ছাড়া ওই আলোচনায় আওয়ামী লীগকে ডাকা হবে কিনা তা উপদেষ্টা পরিষদ জানাতে পারবে কারণ তারাই রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানাচ্ছেন বলে জানান তিনি।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
