জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনে বক্তব্য দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভাষণে তিনি ভারতের আগ্রাসনসহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন।
নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে ২১ মিনিট ভাষণ দেন তিনি। খবর জিও নিউজের।
ভারতের মোদি নেতৃত্বাধীন সরকারের আগ্রাসী মনোভাবের কথা তুলে ধরে শাহবাজ শরিফ বলেন, ‘ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান উপযুক্ত জবাব দেবে।’
পাক প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমরা বিশ্বব্যবস্থার ক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি।’
গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ, ইউক্রেনে একটি বিপজ্জনক সংঘাত, আফ্রিকা ও এশিয়াজুড়ে ধ্বংসাত্মক সংঘাত, ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা, সন্ত্রাসবাদ, দারিদ্রতা, ঋণের বোঝা ও জলবায়ুর পরিবর্তনের কথাও উল্লেখ করেছেন শাহবাজ শরিফ।
এ সময় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে গাজার পরিস্থিতির সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘সেখানেও মানুষ স্বাধীনতা ও অধিকারের জন্য সংগ্রাম করছে।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের জাতির পিতা কায়েদ-ই-আজম মোহাম্মদ আলী জিন্নাহ ১৯৪৭ সালে জাতিসংঘের সনদের পাশে থাকার ঘোষণা দিয়েছিলেন ও বিশ্বের শান্তি-সমৃদ্ধিতে অবদান রাখার কথা বলেছিলেন। পাকিস্তান এই অঙ্গীকারের সঙ্গেই আছে।’
তিনি বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে দ্বিতীয়বারের মতো ভাষণ দিতে পারা আমার জন্য সম্মানের। পাকিস্তান সব সময়ই জাতিসংঘের সাধারণ পরিষদের স্বক্রিয় সদস্য।’
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
