ঢাকা-১৮ আসনের সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসানের ছেলের শ্বশুরবাড়ি থেকে ১ কোটি ১৬ লাখ টাকা এবং বড় অঙ্কের বিদেশি মুদ্রাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডের ৭ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী। সেখান থেকে দুটি গাড়িও জব্দ করা হয়।
সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহজাদা খান সাজ্জাদ, তৌজিদুল ইসলাম ও সাইফুল ইসলাম। তাদের বরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অভিযান চালানো বাড়িটি সাবেক এমপি হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরের। জব্দ টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি দুটি হাবিব এবং তাঁর পরিবারের সদস্যরা ব্যবহার করতেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের কাছে তথ্য আসে, ওই বাড়িতে পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেটসহ অস্ত্র-গুলি রয়েছে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা, বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তিনটি নেভি ব্লু রঙের বুলেটপ্রুফ জ্যাকেট, যার সামনে ও পেছনে ইংরেজিতে ‘পুলিশ’ লেখা এবং দুটি গাড়ি– ল্যান্ড ক্রুজার ও হ্যারিয়ার জব্দ করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান সমকালকে বলেন, সাবেক এমপি হাবিব, তাঁর ছেলে আবির এবং গ্রেপ্তার তিন আসামিসহ তাঁর আত্মীয়স্বজনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তারা হলেন কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার, সদর উপজেলার পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ এবং কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউপি সাবেক চেয়ারম্যান সিরাজদৌল্লাহ।
গত রোববার রাতে শহরের তারাবনিয়া ছড়া এলাকা থেকে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। সোমবার ভোরে পিএমখালী এলাকা থেকে আব্দুল্লাহকে এবং উত্তর ধুরুং এলাকা থেকে সিরাজদৌল্লাহকে পিস্তল, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
সাহাব উদ্দিন ও আব্দুল্লাহর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে রয়েছে। গ্রেপ্তারের পর গতকাল দুপুরে আব্দুল্লাহকে সদর মডেল থানা থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁর অনুসারীরা। পরে পুলিশ ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম জানান, সাহাব উদ্দিন ও আব্দুল্লাহকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
