শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে নাটকীয় জয় পেয়েছেন বামপন্থি প্রেসিডেন্ট প্রার্থী অনূঢ়া কুমারা দিশানায়েকে। দ্বিতীয় দফায় ভোট গণনা শেষে দেশটির নির্বাচন কমিশন রোববার তাঁকে বিজয়ী ঘোষণা করেছে। তবে বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবারও শোচনীয় পরাজয় বরণ করেছেন। খবর আলজাজিরা ও এএফপির।
প্রথম দফার ভোট গণনায় কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় ভোট গণনা শুরু করে দেশটির নির্বাচন কমিশন। শ্রীলঙ্কার বিদ্যমান আইন অনুযায়ী, দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে। কোনো প্রার্থী অর্ধেকের বেশি ভোট না পেলে ভোটারদের পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় দফায় ভোট গণনা করতে হয়।
শ্রীলঙ্কার ইতিহাসে এর আগে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দ্বিতীয় দফায় ভোট গণনার প্রয়োজন পড়েনি। তবে এবারের হাড্ডাহাড্ডি লড়াইয়ে আগেই আভাস পাওয়া গিয়েছিল, ফলাফল দ্বিতীয় ধাপের গণনার দিকে গড়াতে পারে।
নির্বাচন কমিশন জানায়, প্রথম দফার ভোট গণনা শেষে বামপন্থি প্রার্থী কুমারা দিশানায়েকে সর্বোচ্চ ৪২ দশমিক ৩১ শতাংশ ভোট পেয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছেন বর্তমান বিরোধীদলীয় নেতা সাজিদ প্রেমাদাসা। এখন ভোটারদের দেওয়া অগ্রাধিকার ভোট গণনা করে দেখা হয়, সেখান থেকে এই দু’জন প্রার্থী কে কতটি ভোট পেয়েছেন।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের পছন্দের প্রার্থী ছাড়াও পছন্দক্রম অনুযায়ী প্রথম, দ্বিতীয় বা তৃতীয় প্রার্থীকে ভোট দিতে হয়। এখন সেই তালিকা দেখেই কুমারা দিশানায়েকে ও সাজিদ প্রেমাদাসা কে কত ভোট পেয়েছেন, তা গণনা করে দেখা হয়। অগ্রাধিকার ভোট হিসাব করার পর এই দুই প্রার্থীর মধ্যে যিনি ৫০ শতাংশের বেশি ভোট পাবেন, তাঁকে বিজয়ী ঘোষণা করা হবে। এরই ধারাবাহিকতায় রোববার চূড়ান্ত ফলাফলে ৫৫ বছর বয়সী কুমারা দিশানায়েকেকে বিজয়ী ঘোষণা করা হয়। তাঁর এ জয়কে অভূতপূর্ব বলে মনে করা হচ্ছে। সর্বশেষ সংসদ নির্বাচনে তাঁর দল তিনটি আসন পেয়েছিল।
শনিবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। রোববার সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, দেশটির ১ কোটি ৭১ লাখ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৭০ শতাংশ ভোটার।
শ্রীলঙ্কার এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হন ৩৮ জন। এর মধ্যে বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে মাত্র ১৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হন। তিনি ছয়বার দেশটির প্রধানমন্ত্রীর হাল ধরলেও প্রেসিডেন্ট নির্বাচনে একবারও জিততে পারেননি। রাষ্ট্রপ্রধানের পদে এ নিয়ে তিনবার প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। চরম অর্থনৈতিক সংকটের মুখে ২০২২ সালে দেশটিতে গণঅভ্যুত্থানে তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসে ক্ষমতাচ্যুত হলে সরকার পরিচালনার দায়িত্ব পান বিক্রমাসিংহে। এর পর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো দেশটিতে।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
