যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তার মরদেহ রহস্যজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। এনডিটিভি বলছে, বুধবার (১৮ সেপ্টেম্বর) দূতাবাস চত্বরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বার্তাসংস্থা পিটিআই’র বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় পুলিশ ও সিক্রেট সার্ভিস এ মুহূর্তে মৃত্যুর ঘটনাটি তদন্ত করছে। ধারণা করা হচ্ছে, ওই কর্মকর্তা আত্মহত্যা করতে পারেন।
ভারতীয় দূতাবাস শুক্রবার এক বিবৃতিতে ওই কর্মকর্তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তবে এনিয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
বিবৃতিতে বলা হয়েছে, গভীর দুঃখের সঙ্গে আমরা নিশ্চিত করছি যে ভারতীয় দূতাবাসের একজন সদস্য ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মারা গেছেন। কর্মকর্তার মরদেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করতে আমরা তার পরিবার এবং সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছি।
এতে আরও বলা হয়েছে, পরিবারের গোপনীয়তার কারণে মৃতের বিষয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করা হচ্ছে না। এই দুঃসময়ে আমাদের ভাবনা ও প্রার্থনা ভুক্তভোগী পরিবারের সঙ্গে রয়েছে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
