ময়মনসিংহের ধোবাউড়া থানায় আটক হওয়া দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টিভির সিইও মোজাম্মেল বাবু ও একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুবসহ চারজনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে উত্তেজিত জনতা। এ সময় আটকদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ধোবাউড়া থানা কম্পাউন্ডে এই ঘটনা ঘটে।
পুলিশ সদস্যরা ওই চারজনের মাথায় হেলমেট পরিয়ে ও গায়ে বুলেট প্রুফ জ্যাকেট জড়িয়ে কড়া নিরাপত্তায় একটি মাইক্রোবাসে করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি সদস্যদের কাছে হস্থান্তর করেন। এ সময় পুলিশের কড়া বেষ্টনীর মধ্যেই তাদের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া বলেন, অবৈধভাবে ভারতে পালাতে গিয়ে ধোবাউড়া সীমান্তের দর্শা এলাকা থেকে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবুসহ চারজনকে আটক করা হয়। পরে কড়া নিরাপত্তায় তাদের ডিএমপির ডিবি টিমের কাছে হস্থান্তর করা হয়।
স্থানীয়রা জানান, একটি চক্রের সহায়তায় রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে ভারতে পালিয়ে যাওয়ার জন্য একটি প্রাইভেটকারে করে ধোবাউড়া আসেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু। তাদের সঙ্গে ছিলেন একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব।
প্রাইভেটকারটি ধোবাউড়ার গোয়াতলা বাজারে এলে ১০/১২জনের একটি দল তাদের মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে তাদের মারধর করে সঙ্গে থাকা টাকা, পাসপোর্ট ও ক্রেডিট কার্ড নিয়ে সীমান্তবর্তী দর্শা এলাকার একটি খোলা মাঠে ফেলে রেখে চলে যান। এরপর স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
