শামসুল আরীফিন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক, লস এঞ্জেলেস:
অস্টম বারের মতো ‘শেখ কামাল ট্রফি ২০২৪’ ইউএসএ আন্তঃলীগ ক্রিকেট টুর্ণামেন্ট’র সমন্বয়ক ডা. রবি আলম লস এঞ্জেলেসের ইন্ডিয়া’জ ক্লে পিট রেস্টুরেন্টে মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট এসোসিয়েশন (SCCA)’র ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৈয়দ নাযিম সিরাজী অনুষ্ঠিতব্য ক্রিকেট টুর্ণামেন্ট সম্পর্কে বিষদ বিবৃতি প্রদান করেন।

সমন্বয়ক ডা. রবি আলম তাঁর ব্রিফিংকালে কমিউনিটির সকলের প্রতি শুভেচ্ছা এবং উপস্থিত লিটিল বাংলাদেশ প্রেসক্লাব অব লসএঞ্জেলেস’র সভাপতি ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন প্রতিবারের মতো এবারও অস্টম ‘শেখ কামাল ট্রফি ২০২৪’ ইউএসএ আন্তঃলীগ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট আগামী লেবার-ডে ইউকএন্ড আগস্ট ৩১, সেপ্টেম্বর ১ ও ২ তারিখে (শনি, রবি ও সোমবার) উডলী পার্ক ক্রিকেট কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। জনাব ডা. রবি তিনদিন ব্যাপি অনুষ্ঠিতব্য এই ক্রিকেট উৎসবে মাঠে গিয়ে খেলা উপভোগ করার জন্যে ক্রিকেটপ্রেমী ও কমিউনিটির সকলের প্রতি সাদর আমন্ত্রণ জানিয়েছেন। প্রতিবার পরিবার পরিজন নিয়ে অনেকে মাঠে গিয়ে খেলা দেখার পাশাপাশি বনভোজনের আনন্দ উপভোগ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রবি বলেন, যুক্তরাস্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে মোট ১২টি টিম এই টুর্ণামেন্টে অংশ নেবে। শনিবার (৩১ আগস্ট) সকাল ৮টায় উডলী পার্ক ক্রিকেট কমপ্লেক্সে আসরের উদ্ভোধনী পর্দা উঠবে এবং টানা তিনদিন চলবে, সোমবার (২রা সেপ্টেম্বর) খেলা শেষে সমাপনী অনুষ্ঠান ও বিজয়ী টিম’র হাতে ট্রফি তুলে দেওয়া হবে।
উক্ত সংবাদ সম্মেলনে অনেক ক্রিকেটপ্রেমী এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
