বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে আদালতে নিয়ে আসা হলে উত্তেজিত জনতা মানিককে লক্ষ্য করে ডিম-জুতা নিক্ষেপ এবং পুলিশি বেষ্টনী ডিঙিয়ে কিল-ঘুষি মারতে দেখা গেছে। এ সময় পুলিশ সদস্যরা কঠোর নিরাপত্তাবলয় তৈরি করে তাঁকে দ্রুত আদালতে নিয়ে যান।
আজ শনিবার বিকেল ৪টার দিকে তাঁকে পুলিশের প্রিজন ভ্যানে করে আদালত চত্বরে নিয়ে আসা হলে এমনটা দেখা যায়।
কানাইঘাট থানা-পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তারের পর সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ (আমলী আদালত-৫ কানাইঘাট কোর্ট) আলমগীর হোসাইনের আদালতে প্রেরণ করে। আদালত তাঁকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এ তথ্য নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর জামসেদ আলম। তিনি বলেন, ‘আসামি এ এইচ শামসুদ্দিন চৌধুরী মানিককে ৫৪ ধারায় গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে উপস্থাপন করে কানাইঘাট থানা-পুলিশ। চালান মোতাবেক এই আসামি ঢাকা, লালবাগ, বাড্ডা এবং আদাবরসহ বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন মামলায় এজাহারভুক্ত হওয়ায় তাঁকে জেলহাজতে আটক রাখার জন্য নির্দেশ দেন। সব জায়গায় আমাদের এখান থেকে বার্তা যাবে। তখন যাদের থানায় মামলা আছে, তারা নিজ নিজ মামলায় গ্রেপ্তার দেখাবে।’
‘মানিকের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না’—জানিয়ে ইন্সপেক্টর জামসেদ আরও বলেন, ‘সাবেক বিচারপতি হিসেবে জেল কোডের বিধান অনুযায়ী সব সুযোগ-সুবিধা দেওয়ার জন্য জেল সুপারকে বলেছেন আদালত।’
আসামি আদালতকে বলেছেন, তিনি বয়স্ক মানুষ। শারীরিকভাবে অসুস্থ। আটককালীন তাঁকে চিকিৎসার পাশাপাশি সাবেক বিচারপতির সুযোগ-সুবিধা যেন দেওয়া হয়। তখন আদালত নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে তোলার খবর পেয়ে দুপুর ১২টা থেকে আদালত প্রাঙ্গণে জড়ো হতে থাকে উৎসুক জনতা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে।
বিকেল ৪টা ১০ মিনিটের দিকে মানিককে আদালতে তোলার সময় অনেকে তাঁর দিকে ডিম ও জুতা নিক্ষেপ করে। কেউ কেউ মানিককে কিল-ঘুষি মারে।
এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাঁকে আটক করে বিজিবির ১৯ ব্যাটালিয়ন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সকালে অবসরপ্রাপ্ত বিচারপতিকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। আইনি প্রক্রিয়ায় আমরা তাঁকে আদালতে প্রেরণ করেছি।’
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
