অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে একতাবদ্ধ হয়েছেন শিক্ষকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এমন প্রত্যয়ব্যক্ত করেন দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক ও কলেজের অধ্যক্ষ।
শনিবার (৩ আগস্ট) রাত ৮ টার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক বসেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেসউইং সূত্র এ তথ্য ভোরের কাগজকে নিশ্চিত করে।
এর আগে সকালে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ঠেকাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই। তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না। এসময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা ‘প্রত্যয়’ও বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
শনিবার বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, বিএসএমএমইউ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আইইউটি, লেদার ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, এআইইউবি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, কানাডিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউ ল্যাব, নর্দান ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ, সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও শহীদ সরোয়ার্দী মেডিক্যাল কলেজের উপচার্যরা (ভিসি)। এছাড়া উপস্থিত ছিলেন ড. আরেফিন সিদ্দিকী, ড. আজাদ চৌধুরী, ড. আক্তারুজ্জামান ও শিক্ষক সমিতির সভাপতি ও সেক্রেটারি।
এছাড়া সিটি কলেজ, উত্তরা মডেল কলেজ, আদমজী কলেজ, ঢাকা পলিটেকনিক্যাল, বদরুন্নেসাসহ কলেজ, ইডেন কলেজ, ঢাকা কলেজ, কাজী নজরুল কলেজ, বাংলা কলেজ, বিজ্ঞান কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, নিউ মডেল কলেজ, ঢাকা কমার্স কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রিয় কলেজ, সেন্ট জোসেফ, রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মাইলস্টোন কলেজ, ঢাকা মেডিক্যাল কলেজ, শ্যামলী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
