চট্টগ্রামের বহদ্দারহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সাথে শনিবার সন্ধ্যার পর পুলিশের সংঘর্ষ হয়েছে এবং এ ঘটনায় অন্তত ৩ জনের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
নিউমার্কেট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সমাবেশ শেষ হওয়ার পর মিছিল বের হয়। মিছিলটি নগরীর টাইগারপাসসহ আরো কয়েকটি এলাকা ঘুরে মুরাদপুর হয়ে বহদ্দারহাট পৌঁছানোর পর আন্দোলনকারীরা সেখানেই অবস্থান নেন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বহদ্দারহাটে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বাসায় হামলার চেষ্টা হলে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সংঘর্ষের সময় অন্তত ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
এদিকে এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চশমাহিলের বাসায়ও হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা এ সময় বাসার সামনে রাখা দুটি গাড়ী ভাংচুর করে এবং একটিতে আগুন দেয়।
এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরীর লালখান বাজারে চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিনের কার্যালয়েও হামলার হয়। এ সময় কার্যালয়ে আগুন দেয়া হয়।
এ ছাড়া নগরের নিউমার্কেট, টাইগারপাস, জিইসি মোড় এলাকায় কয়েকটি পুলিশ বক্স ভাঙচুর করা হয়েছে। তবে এসব হামলার সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়িত নয় বলে দাবি করেছে সংগঠনটির স্থানীয় একজন সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ।
চট্টগ্রামের সাংবাদিকদের তিনি বলেছেন শিক্ষামন্ত্রী বা মেয়রের বাড়িতে হামলার ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতা নেই।
ওদিকে এসব ঘটনার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির সাবেক আহবায়ক শাহাদত হোসেন এবং বর্তমান আহবায়ক এরশাদ উল্লাহর বাড়িতে হামলার খবর পাওয়া গেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
