রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দাউ দাউ করে জ্বলছে টোলপ্লাজা। বুধবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে ফ্লাইওভারের কাজলা প্রান্তে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে হানিফ ফ্লাইওভারের কাজলা থেকে শনিরআখড়া এলাকা। ফলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েও ব্যর্থ হয়েছে। পরে তারা স্টেশনে ফেরত আসে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় র্যাব, পুলিশ ও বিজিবি কাজ করছে। সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট নিক্ষেপ করে কোটা আন্দোলনকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সদরদফতরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, টোলপ্লাজায় আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়। তবে পুলিশ প্রটেকশনের অভাবে রাস্তায় আটকে থাকে এবং পরে ফেরত আসে তারা।
এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
More Stories
লাশের ওপর দিয়ে নির্বাচনে জয়ী হতে চাচ্ছেন তারা: নাহিদ ইসলাম
ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...
তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছেড়ে দে: হান্নান মাসউদ
বাড়িতে বাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণকে ‘ভাওতাবাজি’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হান্নান...
ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ পরিকল্পিতভাবে অপতথ্য ছড়াচ্ছে: শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভারতের অনেক গণমাধ্যম বাংলাদেশ নিয়ে কখনোই সঠিক তথ্য প্রকাশ করেনি। এমনকি ভারতের সর্বাধিক...
লন্ডন থেকে এসে উনি কে কাফের, কে মোনাফেক ফতোয়া দিচ্ছেন: গোলাম পরওয়ার
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে খুলনা-৫ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি চেয়ারম্যান...
নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের সামনে পাঁচটি প্রধান চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে সংস্কারের মাধ্যমে ভঙ্গুর প্রতিষ্ঠান...
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
