নির্বাচনী জনসভায় যুক্তরাষ্ট্রে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গুলিবিদ্ধ হওয়ার পর দেশটির রাজনৈতিক সহিংসতার বিষয়টি সামনে উঠে এসেছে। তবে ট্রাম্পই প্রথম ব্যক্তি নয় যে তিনি নির্বাচনের প্রচারণা চালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন বা সহিংসতার শিকার হয়েছেন। দেশটিতে এরকম রাজনৈতিক সহিংসতার ঘটনা একাধিকবার ঘটেছে।
আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৬৩ সালে দেশটিতে জন এফ কেনেডিকে হত্যাসহ সাবেক চার মার্কিন প্রেসিডেন্টকে তাদের নিজ অফিসে হত্যা করা হয়।
এছাড়া ১৯৮১ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগন গুলিবিদ্ধ হয়ে ভাগ্যক্রমে বেঁচে যান।
গত দুই দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেসব রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। তার মধ্যে সবেচেয়ে বড় কয়েকটি ঘটনা উল্লেখ করা হলো-
২০১১ সালের ৮ জানুয়ারি:
ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান গ্যাবি গিফোর্ডস অ্যারিজোনাতে গুলিবিদ্ধ হয়ে আহত হন। ওই ঘটনায় আরও ছয় জন নিহত হয়।
২০১৭ সালের ১৪ জুন:
বার্ষিক কংগ্রেসনাল বেসবল গেম অনুশীলন অনুষ্ঠানে এক বন্দুকধারী গুলি চালায়। এত রিপাবরিকান হাউজ মেজরিটি হুইপ স্টিভ স্কালিস আহত হন।
২০১৭ সালে ১২ আগস্ট:
ভার্জিনিয়ার শার্লোটসভিলে একজন অতি-ডানপন্থীর সমাবেশে একজন শ্বেতাঙ্গ তার প্রতিপক্ষের র্যালিতে গাড়ি নিয়ে হামলা চালায়, এতে এতজন নিহত হয়।
২০২১ সালের ৬ জানুয়ারি:
প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের পর তার মেনে নিতে না পেরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে হামলা চালায় ট্রাম্পের সমর্থকরা।
২০২২ সালের ২৮ অক্টোবর:
যুক্তরাষ্ট্রের ক্যালির্ফোনিয়ায় ডেমোক্রেটিক হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি বাড়িতে প্রবেশ করে এক ব্যক্তি হামলা চালায়। ওই সময়ে পেলোসির স্বামীকে হ্যামার দিয়ে আক্রমণ করা হয়। এতে তিনি গুরুতর জখম হন।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
