চলমান কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে নিজেদের অবস্থান ও পদক্ষেপ নিয়ে এক সমাবেশ আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ। এ সমাবেশে নিজেদের মধ্যেই হঠাৎ মারামারিতে জড়িয়ে পড়েন সংগঠনটির নেতাকর্মীরা। শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে আসা এবং সরকারি চাকরিতে কোটা ইস্যুর যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, ইতিবাচক ও যুগোপযোগী সমাধানের দাবিতে আয়োজিত হয় এ সমাবেশ।
বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ চলাকালে পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটে।
সমাবেশ চলাকালে ‘ভালো’ জায়গায় দাঁড়ানোর বিষয়কে কেন্দ্র করে হাতাহাতি শুরু হয়। এসময় ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বক্তব্য দিচ্ছিলেন। এক পর্যায়ে, এক গ্রুপ অন্য গ্রুপকে সোহরাওয়ার্দী উদ্যান গেট পর্যন্ত ধাওয়া করে নিয়ে যায়। পরে ঢাবি সাধারণ সম্পাদক সৈকত নিজে মঞ্চ থেকে নেমে নেতাকর্মীদের আলাদা করেন এবং শান্ত করতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইনান শয়নের হাতে থাকা মাইকটি নিয়ে স্লোগান ধরেন।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী নেতাকর্মী ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সজল কুন্ডুর নেতাকর্মীদের মধ্যে এ মারামারি হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক সৈকতের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের শীর্ষ নেতৃত্ব সূত্রে জানা গেছে, রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়ানোকে কেন্দ্র করে ঢাবির শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা মহানগর ছাত্রলীগ দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের ওপর হামলা করে। এ সময় মহানগর দক্ষিণ ছাত্রলীগের অনেকেই মারধরের শিকার হন।
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, স্লোগান থামান, স্লোগানের চেয়ে ডিসিপ্লিন জরুরি। আর সেই ডিসিপ্লিনের কি অবস্থা সেটা আমরা দেখেছি। সংগঠনের ডিসিপ্লিন না মানলে আমরা সময়মতো ব্যবস্থা নেব। সংগঠন কারো মামার বাড়ির আবদার নয়। আমরা খোঁজ রাখছি, কাউকে ছাড় দেয়া হবে না।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
