সরকারি চাকরিতে প্রবেশে কোটা পদ্ধতির সংস্কারে শিক্ষার্থীদের একদফা দাবি এবং সারাদেশে পুলিশের হামলার প্রতিবাদে শুক্রবার সারাদেশে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়ে প্রায় চার ঘণ্টা অবরোধ শেষে শাহবাগ ছেড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম নতুন কর্মসূচি ঘোষণা করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আজকে আমাদের এক দফার ভিত্তিতে আন্দোলন ছিল। আমরা চাচ্ছি, জরুরি অধিবেশনে ডেকে সংসদে আইন পাস করতে হবে। আইন করার আগ পর্যন্ত আমরা রাজপথে থাকব। এক দফা দাবিসহ সারাদেশে যে হামলা করা হয়েছে এবং যারা বাধা দিয়েছে, তাদের বিচারের দাবিতে শুক্রবার বিকেল ৪টায় সারাদেশে সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।’
তিনি বলেন, ‘যারা বিভিন্ন ক্যাম্পাসে আছেন, তাদের ভয় পাওয়ার কারণ নেই। যেকোনো ধরনের বাধা আসলে আমরা সম্মিলিতভাবে তা প্রতিরোধ করব। যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হামলা করে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে যাব। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করে সবাই শাহবাগে আসবেন। আমরা সম্মিলিতভাবে সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করব।’
উল্লেখ্য, শিক্ষার্থীদের এক দফা দাবি হলো সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতির সংস্কার।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
