ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে ভালো করতে না পারার পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে জো বাইডেনের ওপর চাপ বাড়ছে। নতুন করে নিজ দল দল ডেমোক্রেটিক পার্টির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা এ আহ্বান জানিয়েছেন। নিজেদের মধ্যে এক বৈঠকে তারা বিষয়টি তুলে ধরেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিসের সঙ্গে এক বৈঠকে অংশ নেন দলটি থেকে নির্বাচিত বেশ কয়েকজন কংগ্রেস সদস্য। তাদের মধ্যে জেরি নাডলার, মার্ক টাকানো ও অ্যাডাম স্মিথ নির্বাচন থেকে বাইডেনের সরে যাওয়ার পক্ষে মত দেন। জ্যেষ্ঠ নেতা জো মোরেলে ও জিম হিমেসও এতে সায় দিয়েছেন বলে জানা যাচ্ছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, রোববার (০৭ জুলাই) ডেমোক্রেটিক দলের নেতাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়ে জানান এমন ব্যক্তিদের বরাতে বলা হচ্ছে, ওই বৈঠকে উপস্থিত অন্য দলনেতারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনের জয়ের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি নেতারা।
আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলা নির্বাচনের আগে নির্বাচনী বিতর্কে ট্রাম্পের কাছে নাস্তানাবুদ হন বাইডেন। পরে ৮১ বছর বয়সী বাইডেনের বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন জোরদার হয়। বিতর্ক পরবর্তী জরিপেও জনসমর্থনে এগিয়ে জায় ট্রাম্প। ফলে বাইডেনের প্রার্থিতা প্রত্যাহার নিয়ে শুরু হয় আলোচনা। নির্বাচন ঘনিয়ে আসতেই সেই আলোচনা জোরদার হচ্ছে।
গত সপ্তাহে প্রথম ডেমোক্র্যাট নেতা হিসেবে বাইডেনের প্রতি সমর্থন তুলে নেন লয়েড ডগেট। পাশাপাশি তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। প্রায় একই সময়ে বাইডেনের থেকে মুখ ফিরিয়ে নেয় ডেমোক্র্যাটের অন্যতম প্রধান অর্থদাতা ডিজনি পরিবার। পরে এ তালিকায় আরও কয়েকজন নেতা ও অর্থদাতারাও যুক্ত হন।
এদিকে বাইডেন সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন থেকে তিনি সরবেন না। সম্প্রতি এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, একমাত্র ঈশ্বর চাইলেই কেবল নির্বাচন করবেন না তিনি। নিজেকে শারীরিক ও মানসিকভাবে নির্বাচন করার জন্য সক্ষম বলেও দাবি বলেন এই মার্কিন প্রেসিডেন্ট।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
