কুয়েতের ২০ নম্বর ভিসা বা ‘খাদেম-গৃহকর্মী ভিসা’ পরিবর্তন করে ১৮ নম্বর ভিসা বা ‘শন-বেসরকারি খাত ভিসা’ করার সুযোগ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে, শনিবার (৬ জুলাই) কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারি জনশক্তি বিভাগের চেয়ারম্যান শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ নতুন এই নিয়ম জারি করেন।
এর মাধ্যমে কুয়েত প্রবাসী গৃহকর্মীরা চলতি বছরের ১৪ জুলাই থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে তাদের ভিসা পরিবর্তনের সুযোগ পাবেন।
নতুন এই নিয়মে স্থানান্তরের জন্য বেশকিছু শর্ত উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, ভিসা পরিবর্তনের জন্য অবশ্যই নিয়োগকর্তার (কফিলের) অনুমোদন লাগবে এবং গৃহকর্মীদের নিয়োগকর্তার সঙ্গে ন্যূনতম এক বছর কাজ করতে হবে। ভিসা পরিবর্তন করতে হলে ৫০ কুয়েতি দিনার ফি পরিশোধ করতে হবে এবং প্রতি বছর বাড়তি আরও ১০ দিনার ফি দিতে হবে।
এর আগে, শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ এক বৈঠকে বেসরকারি খাতে (ভিসা ১৮) কাজের ভিসায় গৃহকর্মী ভিসা (ভিসা ২০) স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নেওয়ার জন্য একটি খসড়া আইন প্রস্তুত করতে জনশক্তি কর্তৃপক্ষকে দায়িত্ব দেন। ওই বৈঠকে শ্রম অভিবাসন খাতকে গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থান নীতি নিয়ে আলোচনা হয়।
কুয়েতে গৃহকর্মী ভিসায় প্রায় লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি রয়েছেন। যারা দীর্ঘদিন ধরে খাদেম বা গৃহকর্মী ভিসা থেকে শন বা বেসরকারি খাতে ভিসা পরিবর্তন করার জন্য অপেক্ষায় ছিলেন। কুয়েত সরকারের এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে এসব প্রবাসীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
