যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে বাংলাদেশের রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাওয়ের প্রধান নির্বাহী (সিইও) ফাহিম সালেহ হত্যাকাণ্ডে তার সাবেক সহকারী টাইরেস হাসপিল (২৫) দোষী সাব্যস্ত হয়েছেন। গত সোমবার (২৪ জুন) ম্যানহাটন সুপ্রিম কোর্টের জুরি বোর্ড এ রায় দেন। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
আদালতে হাসপিল জানান, প্রেমিকাকে আকৃষ্ট করতে নানা উপহার কিনতে ফাহিমের অর্থ চুরি করেন। পরে তা গোপন রাখতে এ হত্যাকাণ্ড ঘটান তিনি। তবে তার ভাষ্য প্রত্যাখ্যান করেছেন বিচারক।
ফাহিমে ৪ লাখ মার্কিন ডলার চুরি করেন হাসপিল। সেটা লুকাতে হত্যার পর ইলেকট্রিক করাত দিয়ে ফাহিমের দেহ খণ্ডিত করা হয়। সেজন্য হাসপিলকে ‘ফার্স্ট-ডিগ্রি’ হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফাহিম পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ও তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা ছিলেন। নাইজেরিয়াভিত্তিক স্কুটার স্টার্টআপ গোকাদা প্ল্যাটফর্মের প্রধান নির্বাহী ছিলেন তিনি।
নিউইয়র্কের নিজ অ্যাপার্টমেন্টে ২০২০ সালের ১৩ জুলাই খুন হন ফাহিম। সেসময় তার ব্যক্তিগত সহকারী হাসপিলকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ১৩ অক্টোবর ফাহিম হত্যা মামলায় নিউইয়র্কের ম্যানহাটনের আদালতে হাসপিলের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।
ফাহিমের আইনজীবীরা বলেছেন, ফাহিমকে ঠান্ডা মাথায় খুন করেন হাসপিল। আদালতে অপরাধ স্বীকার করেছেন তিনি। তবে হাসপিলের আইনজীবীরা জানিয়েছেন, হাসপিল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এজন্য তাকে কম সাজা দেয়ার আবেদন করা হয়েছে। কিন্তু জুরি বোর্ড তা নাকচ করে দিয়েছেন।
আগামী ১০ সেপ্টেম্বর এ মামলায় হাসপিলের সাজা ঘোষণার দিন ধার্য করা হয়েছে। তার ২৫ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
