মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খুব উত্তেজনার ভেতরে আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান সম্বলিত লিফলেট বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে। সুষ্ঠু ভোটে তারা বিশ্বাস করে না। গণতন্ত্র ও ভোটাধিকার ধ্বংস করে জোর করে ক্ষমতায় আছেন তারা। এই অবস্থায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বিএনপি নেতারা কেউ কিছু বলেনি, কিন্তু আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খুব উত্তেজনার ভেতরে আছেন। এ কারণে ওবায়দুল কাদের বলেছেন, ‘‘বিএনপির নেতারা মনে করেন লু এসে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবেন, সেই আশায় আছে’’।’
তিনি বলেন, ‘আসলে ওবায়দুল কাদের ভয়ে প্রলাপ বকছেন। তিনি জ্বরে ভুগছেন? মনে হয় তিনি বড় ধরনের অস্থিরতায় আছেন। তাদের উত্তেজনা কোনোভাবেই প্রশমিত হচ্ছে না। তারা মানসিক অস্থিরতায় ভুগছেন।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘সব দিক থেকে বাংলাদেশ ধ্বংসের কিনারায় এসে পৌঁছেছে। বাংলাদেশে ব্যাংকের গভর্নর বলেছেন, ‘‘আমার কর্মজীবনে অর্থনীতির এমন খারাপ অবস্থা দেখিনি’’। প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেছেন, ‘‘বর্তমান অর্থনীতি ধ্বংসের জন্য পশ্চিমারা ষড়যন্ত্র করছেন’’। তাদের এরকম বক্তব্য বোঝা যায় দেশ ধ্বংসের দ্বারপ্রারন্তে। সুতরাং জনগণকে মিথ্যা বলে বিভ্রান্ত করা যাবে না। তাদের (সরকারের) প্রত্যেকটি কাজ হচ্ছে অবৈধ। এতে জনগণের রায় নেই।’ এ সময় দ্বিতীয় দফা উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানান রিজভী।
রিজভীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম, আব্দুল খালেক, মাহমুদুর রহমান সুমন, আমিনুল ইসলাম, কাজী রফিক, মৎস্যজীবী দলের আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের ডা. জাহিদুল কবির প্রমুখ।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
