যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দুপুরে বাফেলোর পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
নিহত একজনের নাম আবু সালেহ মো. ইউসুফ। তিনি সিলেটের কানাইঘাটের বাসিন্দা। নিহত অপরজনের নাম বাবুল মিয়া, তার বাড়ি কুমিল্লায়।
কমিউনিটি নেতৃবৃন্দ জানিয়েছেন, শনিবার দুপুর দেড়টায় ঘটনা ঘটলেও পুলিশ রাত ৮টায় তাদের পরিবারকে জানায়। এছাড়া সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করার খবর ছড়িয়ে পড়লেও রাতে তা অস্বীকার করা হয়। এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানা গেছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, হত্যার শিকার দুজন তাদের নিজেদের বাসার কন্সট্রাকশনের কাজ দেখতে যাওয়ার পর ভিতর থেকে গুলি করে তাদের হত্যা করা হয়। তারা দুজনই কিছুদিন আগে বাফেলোতে মুভ করেছিলেন।
মর্মান্তিক এই হত্যার খবর ছড়িয়ে পড়লে বাফেলো বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে আসে এবং উত্তেজনা দেখা দেয়। শোকসন্তপ্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়ে কমিউনিটি হত্যাকাণ্ডের বিচার দাবি করে।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটি এই ঘটনার প্রতিবাদ, অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কঠোর কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।
রবিবার দুপুরে স্থানীয় বাফেলো মুসলিম সেন্টারে গণজামায়েতে কর্মসূচির বিষয়ে জানানো হবে।
এদিকে গত মাসে নিউইয়র্কে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন উইন রোজারিও নামে ২২ বছর বয়সী বাংলাদেশি যুবক। নিউইয়র্কের ওজন পার্কের নিজ বাসায় ঢুকে পুলিশ তাকে গুলি করে।
এছাড়া চলতি মাসেই মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটিতে নিজ বাসায় পুলিশের গুলিতে আল রাজী নামের এক বাংলাদেশি তরুণ নিহত হন।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
